সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ইস্যুতে চীন ও রাশিয়া বাংলাদেশের পাশে রয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : চলমান রোহিঙ্গা সংকট ইস্যুতে এশিয়ার অন্যতম ক্ষমতাধর দুই দেশ চীন ও রাশিয়াও বাংলাদেশের পাশে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

রোহিঙ্গা সংকট নিয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস বিফ্রিংয়ে তিনি একথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন ও রাশিয়াও আনান কমিশনের রিপোর্টের বাস্তবায়ন চায়। গোটা পৃথিবী আমাদের সাথে আছে। আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করতেই হবে। কফি আনান কমিশনের রিপোর্টের বাস্তবায়ন চায় রাশিয়া ও চীন। গত শুক্রবার জাতিসংঘে আরিয়া ফরমুলা বৈঠকে তারা এটির সম্মতি জানায়।

তিনি আরও বলেন, চীনের বক্তব্যে কফি আনান কমিশনের বক্তব্য নেই। কিন্তু চীন বলেছে, এ লোকগুলো পরশুদিন যায়নি। যুগ যুগ ধরে রোহিঙ্গারা মিয়ানমারে বসবাস করছে। এতেই বোঝা যায়, চীন ও রাশিয়া বাংলাদেশের পাশে রয়েছে।

এক বছরের কম সময়ে রোহিঙ্গা সংকট সমাধানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, মিয়ানমারের উর্দিওয়ালাদের কাছে আমরা আরো তথ্য দেবো যে, রোহিঙ্গারা তাদের দেশের নাগরিক। কিছুদিন আগেও তারা রোহিঙ্গাদের পুরস্কৃত করেছে।

তিনি বলেন, জাতিসংঘের হিসেব অনুযায়ী রাখাইন রাজ্যে সর্বশেষ সহিংসতার পর ৫ লাখ ৪০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। সহিংসতা বন্ধ না হওয়ায় ১৯৯২ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশে আসা রোহিঙ্গার সংখ্যা ৯ লাখে দাঁড়িয়েছে। এখন নিরাপদে রোহিঙ্গাদের তাদের দেশে পাঠানো আমাদের লক্ষ্য। বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

-নিউজ ডেস্ক

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা