,

ইউটিউবে ঝড় তুলেছে ‘টিকাটুলি’

news-image

বিনোদন প্রতিবেদক : আলোচিত ছবি ‘ঢাকা অ্যাটাক’ ছবির আইটেম গান ‘টিকাটুলি’র ভিডিও অবশেষে ইউটিউবে ছাড়া হয়েছে। মঙ্গলবার বিকেলে ছাড়ার পর এরইমধ্যে তিন লাখ ৩০ হাজারেরও বেশি বার গানটি দেখা হয়েছে।

মতিন চৌধুরী গাওয়া গানটিতে নেচেছেন মিমো ও সাঞ্জু জন। ছিলেন ছবির নায়ক আরিফিন শুভ, নায়িকা মাহি ও ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র এবিএম সুমনও।

এর আগে ‘টিকাটুলি’র লিরিক্যাল ভিডিও প্রকাশ হয়েছিল। জনপ্রিয় গানটি নতুন করে সুর ও সংগীত আয়োজন করা হয়েছে। পরিবর্তন করা হয়েছে গানের কথার কিছু অংশও। শাহীন কামালের সুরে সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত ও মীর মাসুম। কথা লিখেছেন মতিন চৌধুরী ও মামুন আকন্দ।

বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন-থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’ পরিচালনা করেছেন দীপংকর দীপন। পুলিশ কর্মকর্তা সানী ছানোয়ারের গল্পে ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশ পুলিশ পরিবার, স্প্ল্যাশ মাল্টিমিডিয়া ও থ্রি হুইলারস লিমিটেড।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর