সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টলিউডে কোন নায়িকা কত পারিশ্রমিক নেন

news-image

বিনোদন ডেস্ক : টলিউডে অভিনেত্রীদের পারিশ্রমিক বৃদ্ধি নিয়ে অনেকদিন ধরেই সোচ্চার হয়েছেন অনেক অভিনেত্রীই। এ নিয়ে প্রথমে মুখ খোলেন প্রিয়াঙ্কা চোপড়া।

যিনি বলিউউড পেরিয়ে এই মুহূর্তে মাত করছেন হলিউড। নায়িকাদের পারিশ্রমকি কেন নায়কদের থেকে কম হবে, তা নিয়ে বহু দিন ধরেই বহু সমালোচনা বিতর্ক হয়েছে। তা নিয়ে আজো বেশ সরগরম বলিপাড়ার নামি অভিনেত্রীরা।
এদিকে, টলিউডে পারিশ্রমিক নিয়ে নায়িকাদের কোনো রকমের অসন্তুষ্টির বক্তব্য সেভাবে জোরালো হয়নি। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন টলিউড নায়িকা কী-রকম পারিশ্রমিক পান। তবে এই তালিকায় সবাইকে পেছনে ফেলে দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

ঋতুপর্ণা সেনগুপ্ত
বাংলা চলচ্চিত্রে নব্বইয়ের দশক একাই মাত করে রেখেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এই অভিনেত্রীর জনপ্রিয়তা এখনো কিছু কম নয়। তাঁর প্রতি সিনেমার পারিশ্রমিক ১১ লাখ রুপি।

পাওলি দাম
টলিউডের আরেক নামি অভিনেত্রী তথা দক্ষ নায়িকা পাওলি দাম প্রতি ফিল্ম পিছু ১০ লাখ রুপি করে পারিশ্রমিক নেন। বাংলা চলচ্চিত্রের সমান্তরাল ছবিতে পাওলি যেভাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তা প্রশংসনীয়।

রাইমা সেন
বাংলা চলচ্চিত্রে যে সকল অভিনেত্রী রয়েছেন তাঁদের মধ্যে অন্যতম দক্ষ অভিনেত্রী রাইমা সেন। স্বনামধন্যা অভিনেত্রীর পরিবারের সন্তান এই নায়িকার পারিশ্রমিক প্রতিটি সিনেমা পিছু ৭ লাখ রুপি।

পায়েল সরকার
পায়েল সরকার প্রতিটি সিনেমা পিছু ৮ লাখ রুপি পারিশ্রমিক হিসাবে নেন। টলিউডের এই মিষ্টি নায়িকা নিজেকে দিন দিন পরিণত করেছেন বাণিজ্যিক ছবি থেকে সমান্তরাল ছবিতে।

শুভশ্রী
অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পারিশ্রমিক ২৩ লাখ রুপি, প্রতিটি ফিল্মের জন্য। শুনতে কিছুটা অবাক লাগলেও টলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী কোয়েল ও ঋতুপর্ণাকেও পারিশ্রমিকের বিচারে শুভশ্রী ছাপিয়ে গেছেন বলেই সূত্রের খবর।

কোয়েল মল্লিক
বাংলা চলচ্চিত্র জগতে অন্যতম প্রখ্যাত অভিনেত্রী কোয়েল মল্লিক। বলা যায় এই মুহূর্তে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। প্রতি ফিল্মের জন্য কোয়েল মল্লিক ২০ লাখ রুপি পারিশ্রমিক নেন।

শ্রাবন্তী
প্রতিটি ফিল্মের জন্য শ্রাবন্তী পারিশ্রমিক হিসাবে পান ১৮ লাখ রুপি। বাণিজ্যিক বাংলা ছবিতে শ্রাবন্তী বেশ নাম অর্জন করেছেন।

মিমি চক্রবর্তী
এই সুন্দরী অভিনেত্রীর পারিশ্রমিক ১৭ লাখ রুপি প্রতি ফিল্ম পিছু। সিরিয়ালে অভিনয় দিয়ে তাঁর কেরিয়ার শুরু হলেও, তিনি দিনে দিনে নিজের দক্ষতায় টলিউডে প্রথম সারির অভিনেত্রী হিসাবে উঠে এসেছেন।

নুসরাত জাহান
বাংলা চলচ্চিত্র জগতে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। একের পর এক হিট ছবির নায়িকা নুসরাত ছবি পিছু ১৫ লাখ রুপি করে পারিশ্রমিক নেন।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি ফিল্ম পিছু ১৪ লাখ রুপি করে পারিশ্রমকি নেন। এই মুহূর্তে বাণিজ্যিক বাংলা ছবিতে তাঁর জনপ্রিয়তা বেশ ভালো।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা