,

শাকিব ভক্তদের জ্বালাতন, স্ত্রী চলে গেল সিএনজি চালকের!

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক শাকিব খানের একটি ছবিতে বানানো একটি মোবাইলফোন নম্বর ব্যবহার করা হয়। ভাগ্যের নির্মম পরিহাস সেই মোবাইল ফোন নম্বরটি হবিগঞ্জের সিএনজি অটোরিকশা চালক ইজাজুল মিয়ার (২৫)।

এরপর থেকেই দিনরাত সেই নম্বরে শাকিব খানের ভক্তরা কল দিতে থাকেন। এত ফোনকল আসায় পরকীয়ার সন্দেহে তৈরি হয় স্ত্রীর মনে। ফলে যা হবার তাই, স্ত্রী বাপের বাড়ি চলে গেছে। শুধু এখানেই শেষ নয়। ইজাজুলের মা-বাবাও সন্দেহর চোখে দেখতে শুরু করেন ছেলেকে।

জানা গেছে, ‌‌’রাজনীতি’ ছবিতে শাকিব খানের নম্বর হিসেবে ইজাজুলের নম্বরটি ভুল বশত ব্যবহার করা হয়। পুরো নাম্বারটি প্রকাশ হওয়ায় সবাই তাঁকে শাকিব খান ভেবে কল দিতে থাকে।

ইজাজুল বলেন, আমি শাকিব খান কি-না তা যাচাই করার জন্য তানিয়া নামে এক তরুণী কিছুদিন আগে খুলনা থেকে হবিগঞ্জ চলে আসেন। মা-বাবাকে না জানিয়েই তিনি আসেন।

পরে তাকে গাড়িতে তুলে বিদায় দিয়েছি। এই খবর শুনে আমার বউ রাগ করে। তাকে কিছুতেই বোঝাতে পারিনি। এখন কি করবো বুঝে উঠতে পারছি না। থানায় জিডি করেছি।

জানা যায়, হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামের বাসিন্দা মোবারক মিয়ার ছেলে ইজাজুল মিয়া। তিনি স্থানীয় ব্যবসায়ী বাদল মিয়ার সিএনজি অটোরিকশা চালক ছিলেন। এ চাকরি করে অভাবের সংসার চালাতে তিনি হিমশিম খান। তাই মাঝে মাঝে তিনি নির্মাণ শ্রমিকের কাজ এবং অন্যের জমি চাষাবাদসহ দৈনিক মজুরী ভিত্তিতেও করেন।

গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘রাজনীতি’ সিনেমার একটি দৃশ্যে নায়ক শাকিব খান নায়িকা অপু বিশ্বাসকে একটি মোবাইল ফোন নম্বর দেন। মূলত ওই নম্বরটির মালিক দিনমজুর ইজাজুল। সিনেমাটি মুক্তি পাওয়ার পর শাকিব খানের মোবাইল নাম্বার মনে করে অসংখ্য নারী পুরুষ ইজাজুলকে ফোন করতে থাকেন। দিন নেই, রাত নেই, দেশ-বিদেশ থেকে আসা শাকিব ভক্তদের ফোনে অতিষ্ট হয়ে উঠেন তিনি।

এদিকে স্বামী নিজেকে নায়ক শাকিব খান পরিচয় দিয়ে পরনারীদের সাথে সম্পর্ক গড়ে তুলেছেন সন্দেহে স্ত্রী মিশু আক্তার বাপের বাড়িতে চলে যান ১৬ মাস বয়সী একমাত্র শিশু কন্যা ইমুকে নিয়ে। কোনভাবেই তাকে বুঝাতে পারেননি ইজাজুল। পরে সিনেমা দেখে মিশুর ভুল আংশিক ভাংলেও এখনও ফিরেননি তিনি। অপরদিকে দিনে প্রায় ৭/৮শ’ ফোন আসার কারণে ইজাজুলের মোবাইল ব্যস্ত থাকে সারাদিন। ফলে ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ী বাদল তার সিএনজি অটোরিকশা চালকের চাকরি থেকে বাদ দিয়েছেন।

বাধ্য হয়ে ইজাজুল গত ২৮ সেপ্টেম্বর বানিয়াচং থানায় রাজনীতি সিনেমার প্রযোজক আশফাক আহমেদ, পরিচালক বুলবুল বিশ্বাসের বিরুদ্ধে একটি সাধারণ ডায়রি করেছেন। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে