,

কুয়েতে এসির বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক :কুয়েতের সালমিয়াতে একটি পাঁচতলা ভবনে অগ্নিকান্ডে একই পরিবারের পাঁচ বাংলাদেশী নিহত হয়েছেন ।

নিহতরা হলেন – প্রবাসী বাংলাদেশি জুনায়েদের দুই ছেলে এমাদ ও ফাহাদ, দুই মেয়ে জামিলা ও নাবিলা এবং স্ত্রী রোকেয়া বেগম। নিহতদের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়।

সোমবার কুয়েত সময় দুপুর দেড়টার দিকে সালমিয়া পাঁচগাতা এলাকার ভাড়া বাসার পঞ্চম তলায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে ভবনের পঞ্চম তলায় এসি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে। বাসাটি টিন শেডের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে প্রচণ্ড ধোঁয়ার কারণে শ্বাসরোধে হয়ে মারা যান তারা। তবে দুর্ঘটনার সময় নিহতদের অভিবাবক জুনায়েদ আহমদ অফিসে ছিলেন বলে জানা যায়। তারা দীর্ঘদিন যাবৎ এই বাসায় ভাড়া থাকতেন।

কুয়েত সিলেট বিভাগীয় লেখক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করে বিবার্তাকে জানান, বর্তমানে মরদেহগুলো কুয়েতের সালমিয়াতে মোবারক আল কাবির হাসপাতালে রাখা হয়েছে।

কুয়েতের স্থানীয় কুয়েত টাইমস পত্রিকার সূত্রে জানা যায়, ভবনের চার তলা থেকে আগুনের সূত্রপাত। সেই আগুন ছড়িয়ে পড়ে পাঁচ তলা পর্যন্ত। এছাড়াও নিহতদের কাছে সহায়তাকারী দলের পৌঁছাতে বেশ বিলম্ব হয়েছিল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট