,

ইরাকি বাহিনীর দখলে কিরকুক

news-image

আন্তর্জাতিক ডেস্ক :কুর্দি বাহিনীর হাত থেকে প্রায় বিনা বাধায় কিরকুকের নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকের সরকারি বাহিনী। অভিযান শুরুর ২০ ঘণ্টার ভেতর ইরাকি সশস্ত্র যানগুলো সরকারি দপ্তরগুলোর দখল নিয়ে নেয়।
দক্ষিণের তেলখনিগুলোসহ কুর্দিদের নিয়ন্ত্রণে থাকা কিরকুকের ‘বড় অংশ’ নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে ইরাকের সরকারি বাহিনী।

স্থানীয় সরকারের সদরদপ্তরে শোভা পাচ্ছে ইরাকি পতাকা। তবে ওই অঞ্চলে বসবাসরত বহু র্কুদি প্রাণভয়ে পালিয়ে গেছে।

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের কুর্দিরা বাগদাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত ২৫ সেপ্টেম্বের স্বাধীনতা প্রশ্নে গণভোট করে। কিরকুক শহরটি কুর্দিস্তানের মধ্যে অবস্থতি না হলেও কুর্দিরা এ শহরটিকে তাদের প্রাণকেন্দ্র মানে এবং এখানে কুর্দিস্তানের স্বাধীনতার পক্ষে বিপুল ভোট পড়ার পর থেকেই বাগদাদ সরকারের সঙ্গে তাদের সংঘাত দানা বাঁধতে শুরু করে।

ইরাকরে প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এ গণভোটকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন। যদিও আঞ্চলিক সরকার একে বৈধ বলে উল্লখে করেছে। বাগদাদের সরকার বলছে পেশমার্গা বাহিনী কোনো ধরনের যুদ্ধ ছাড়াই এ অভিযান থেকে পিছু হটেছে। যদিও দেশটির দক্ষিণাঞ্চলে এখনো সংর্ঘষ চলছে বলে দাবি করেছেন বিবিসির সাংবাদিক।

অন্যদিকে কুর্দিস্তানের আঞ্চলিক সরকার কিরকুকে তাদের নিয়ন্ত্রিত এলাকা হাতছাড়া হওয়ার খবর অস্বীকার করেছে।

ওদিকে যুক্তরাষ্টের দাবি তারা কোনো পক্ষ নিচ্ছেন না; বরং উত্তেজনা প্রশমনে সব দলের সাথেই সম্পৃক্ত। বাগদাদ ও কুর্দিদের মধ্যে পুরোদমে সংঘাত এড়াতে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। সূত্র : বিবিসি ও রয়টার্স

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট