,

ঘোরাঘুরি করে রাত পার শাহরুখ কন্যার

news-image

বিনোদন ডেস্ক : হতে পারেন তিনি শাহরুখ কন্যা তাই বলে বন্ধু-বান্ধবদের সঙ্গে ঘুরে বেড়াবেন না তা কি হয়? তবে শাহরুখ কন্যা বলেই হয়তো তিনি যেখানে যান সেখানেই পৌঁছে যান পাপারাজ্জিরা। ইনইয়ুথ বিটার খবরে প্রকাশ, গতকাল শাহরুখ খান ও গৌরি খান দুজনেই মণীষ মালহোত্রার বাড়িতে পার্টিতে ব্যস্ত ছিলেন। আর এরই ফাঁকে জুহুর এক থিয়েটারে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখে কাটিয়েছেন সুহানা।

এ সময় সুহানার পরনে ছিল সাদা রঙের স্লিভলেস টপ, মিলিটারি প্যান্ট। পরে টপের ওপর ডেনিম জড়িয়ে নেন সুহানা। তাঁর পোশাকের নতুনত্ব ও ফ্যাশন সচেতনতা এরই মধ্যে নজর কেড়েছে বলিউড সংশ্লিষ্টদের। এর আগে সাঁতারের পোশাক পরিহিত সুহানার একটি ছবি ভাইরাল হয়ে যায় ইন্টারনেট দুনিয়ায়। পড়াশোনার ফাঁকে প্রায়ই বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানোর অভ্যাস রয়েছে সুহানার। এক মাস আগেই অভিনেতা চাংকি পান্ডের মেয়ে আনায়া, চাংকির ভাইয়ের ছেলে আহান এবং সঞ্জয় কাপুরের মেয়ে সানায়ার সঙ্গে ল্যাকমি ফ্যাশন উইকে ঘুরতে দেখা গেছে শাহরুখ কন্যাকে।

শাহরুখ খান ও গৌরি সেনের দ্বিতীয় সন্তান সুহানা। বর্তমানে মুম্বাইয়ের ধিরুবাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করছেন সুহানা। শিগগির পড়াশোনার পাট চুকিয়ে চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন সুহানা। পূর্ণ সমর্থন রয়েছে বাবা শাহরুখ খানের। সুহানার বলিউড অভিষেক প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘সুহানার ইচ্ছে রয়েছে অভিনেত্রী হওয়ার এবং আমার এ ব্যাপারে কোনো আপত্তি নেই।’

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর