,

র‍্যাংকিংয়ের শীর্ষে জার্মানি, দুইয়ে ব্রাজিল

news-image

স্পোর্টস ডেস্ক : ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। দ্বিতীয় অবস্থানে রয়েছে নেইমারের ব্রাজিল। আর বাছাইপর্বে দারুণ পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ প্রথমবারের মত শীর্ষ দশে জায়গা করে নিয়েছে পেরু।

এবারের ফিফা র‌্যাংকিংয়ে প্রভাব পড়েছে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোর। ইউরোপ অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে জার্মানি। ফিফা র‌্যাংকিংয়েও এক নম্বর স্থানটা আছে বর্তমান চ্যাম্পিয়নদের দখলেই।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে দাপট ছিলো ব্রাজিলের। র‌্যাংকিংয়ের দুই নম্বর স্থানটা সেলেসাওদের দখলেই আছে। রোনালদোর পর্তুগাল আছে তিন নম্বর স্থানে।

এবার রাশিয়া বিশ্বকাপে খেলা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছিলো আর্জেন্টিনার। তবে শেষ পর্যন্ত শেষ ম্যাচে এসে কপাল খুলেছে মেসিদের। আলবিসেলেস্তেদের অবস্থান র‌্যাংকিংয়ের চারে। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে আছে যথাক্রমে বেলজিয়াম, পোল্যান্ড ও ফ্রান্স। তিন ধাপ এগিয়ে আট নম্বরে আছে স্পেন।

বিশ্বকাপের টিকিট না কাটতে পারলেও দুই ধাপ উন্নতি হয়ে চিলি আছে নবম স্থানে। এছাড়া নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মত দশ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে পেরু।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের