,

শিশু হৃদয়কে এখনো উদ্ধার করা যায়নি, চলছে অভিযান

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকার খালে পড়ে নিখোঁজ হওয়া তিন বছর বয়সী শিশু হৃদয়কে গতকাল সোমবার রাত পর্যন্ত উদ্ধার করা যায়নি। শিশুটির সন্ধানে খালজুড়ে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।

গত রবিবার বিকাল ৫টার দিকে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় শিশুটি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, শিশুটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরিদল আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। খালে ব্যাপক ময়লা-আবর্জনা থাকায় শিশুটিকে উদ্ধারে সমস্যা হচ্ছে, স্বাভাবিকভাবে কাজ করা যাচ্ছে না। ময়লা সরিয়ে কাজ করতে বেগ পেতে হচ্ছে। উদ্ধার অভিযানে মুগদা থানা পুলিশও সহযোগিতা করছে।

স্থানীয়রা জানান, শিশুটির বাবার নাম কামাল হোসেন। তিনি পেশায় রিকশাচালক। তারা খালটির পাশের বস্তিতে ভাড়া থাকে। গত রবিবার বিকাল পাঁচটার দিকে মুগদার ওই খালটির পাশে খেলছিল শিশুটি। এর একপর্যায়ে সে খালে পড়ে মুহূর্তে তলিয়ে যায় বলে আশপাশের লোকজন জানায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। এদিকে মুগদা থানার ওসি এনামুল হক বলেন, শিশুটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে তারা এক সাথে কাজ করে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের