,

মুস্তাফিজের পরিবর্তে দলে শফিউল

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট সিরিজ শেষ করে ইতোমধ্যে দেশেও ফিরে এসেছেন পেসার শফিউল ইসলাম। তবে তাকে আবার যেতে হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। ইনজুরির কারণে আরেক পেসার মুস্তাফিজুর রহমান দল থেকে ছিটকে পড়ায় তার জায়গায় দলে জায়গা পেতে যাচ্ছেন শফিউল।

বুধবার পার্লে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। রবিবার কিম্বার্লিতে প্রথম ম্যাচে ১০ উইকেটের লজ্জার হারের পর সোমবারই কেপটাউনে যায় মুশফিক বাহিনী। এদিকে কথা থাকলেও্ সোমবার মুস্তাফিজের স্ক্যান করানো সম্ভব হয়নি। ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু সাংবাদিকদের জানান, আজ মঙ্গলবার চিকিৎসকের অ্যাপয়েনমেন্ট নিযে মুস্তাফিজের স্ক্যান করানো হবে।

মুস্তাফিজের পরিবর্তে দলে কে আসবে এ বিষয়ে মিনহাজুল আবেদীন বলেন, ‘ওর জায়গায় শফিউল আসবে। সে ওয়ানডে না টি-টোয়েন্টির জন্য, সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।’

এছাড়া তামিমও সেরে ওঠেছেন বলে জানান দলের ম্যানেজার। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিমের হ্যামস্ট্রিংয়ে টান লেগেছিল। সেদিন আর ফিল্ডিংয়ে নামেননি মুশফিক। তবে তার চোট গুরুতর নয় বলেও উল্লেখ করেন মিনহাজুল আবেদীন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের