,

ঐশ্বরিয়াকে কুপ্রস্তাব দিয়েছিলেন এক পরিচালক

news-image

বিনোদন ডেস্ক : হলিউডের খ্যাতিমান পরিচালক ও প্রযোজক হার্ভে উইনস্টেইন। সম্প্রতি তার বিরুদ্ধে একের পর এক অভিনেত্রীরা যৌন হয়রানির অভিযোগ তুলছেন। যে কারণে প্রযোজনা প্রতিষ্ঠান ‘দ্য ওয়েইনস্টাইন কোম্পানি’ থেকে বিতাড়িত হয়েছেন হার্ভে।

হার্ভের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন অ্যাঞ্জেলিনা জোলি, ইভা গ্রিন, গেনিথ পাল্টোদের মতো অভিনেত্রীরা। এবার শোনা যাচ্ছে, হার্ভে কুপ্রস্তাব দিয়েছিলেন ঐশ্বরিয়াকেও। এ তথ্য ফাঁস করেছেন ঐশ্বরিয়ার সাবেক ম্যানেজার সিমন শেফিল্ড। তিনি হলিউড-বলিউড তারকাদের ম্যানেজার হিসেবে কাজ করেছেন।

সেই সূত্র ধরেই ঐশ্বরিয়ার ম্যানেজার হিসেবে হার্ভের সঙ্গে ঐশ্বরিয়ার পরিচয় করিয়ে দেন সিমন। কিন্তু তারপরই ঐশ্বরিয়াকে পাওয়া জন্য নাকি ব্যাকুল হয়ে পড়েছিলেন হার্ভে। জানা যায়, সিমনকে মোটা অঙ্কের অর্থ প্রস্তাব দিয়েছিলেন হার্ভে, উদ্দেশ্য ঐশ্বরিয়াকে কাছে পাওয়ার।

এর আগে হার্ভের বিরুদ্ধে অ্যাঞ্জেলিনা জোলি অভিযোগ তুলে মার্কিন গণমাধ্যমে জানান, উঠতি বয়সে হার্ভে উইনস্টেইনের সঙ্গে আমার খুব খারাপ অভিজ্ঞতা আছে। এ জন্য আমি এই প্রযোজকের সঙ্গে পরে আর কোনো কাজ করিনি এবং আমার অন্য নারী সহকর্মীদেরও এই বিষয়ে সতর্ক করেছি।’

তবে সে যাত্রায় সিমন রক্ষা করেছিলেন ঐশ্বরিয়াকে। সিমনের এই বক্তব্যের ব্যাপারে এখনো কোন মন্তব্য করেননি ঐশ্বরিয়া কিংবা বচ্চন পরিবার। ধারণা করা যাচ্ছে, শিগগিরই এ নিয়ে মুখ খুলবেন সাবেক এই বিশ্ব সুন্দরী।

১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘এমা’ সিনেমার পরিবেশক ছিলেন হার্ভে উইনস্টেইন। বর্তমানে তার বয়স ৬৮ বছর।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর