,

পাকিস্তানের ২৬১ জন এমপি বরখাস্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক :সম্পদের বিস্তারিত তথ্য দিতে ব্যর্থ হওয়ায় পাকিস্তানের ২৬১ জন এমপিকে সাময়িক বরখাস্ত করেছে দেশটির নির্বাচন কমিশন। সোমবার তাদের বরখাস্তের প্রজ্ঞাপন করা হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) সংসদ সদস্যদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্পদের পূর্ণ বিবরণ দাখিলের নির্দেশ দিয়েছিল। দেশটির গণপ্রতিনিধিত্ব আইন ৪২ এ ধারায় এই বিবরণ চাওয়া হয়েছিল।

সোমবার ইসিপির এক প্রজ্ঞাপনে বরখাস্তকৃত সংসদ সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন দেশটির জাতীয় পরিষদ, সিনেট ও প্রাদেশিক পরিষদের সদস্যরা। বরখাস্ত হওয়া সংসদ সদস্যরা নিজের এবং স্ত্রী ও সন্তানের সম্পদের তথ্য দিতে ব্যর্থ হয়েছেন।

প্রজ্ঞাপন জারির পর থেকে এমপিদের বরখাস্ত কার্যকর হবে বলে জানিয়েছে ইসিপি। এমপিরা সম্পত্তির তথ্য দাখিল করলে এই বরখাস্ত প্রত্যাহার হবে।
প্রজ্ঞাপন অনুসারে দেশটির ৭জন সিনেটর, জাতীয় পরিষদের ৭১ জন এমএনএ, পাঞ্জাবের ৮৪ জন, সিন্ধুর ৫০ জন, খাইবার পাখতুনখাওয়ার ৩৮ জন এবং বেলুচিস্তানের ১১ জন এমপির সদস্য পদ বাতিল করেছে ইসিপি।

এর আগে সম্পদের তথ্য গোপন করায় পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করেছিল। অযোগ্য ঘোষণার পর নওয়াজ পদত্যাগ করেন। গত বছর সম্পদের তথ্য দিতে না পারায় ৩৩৬ জন সংসদ সদস্যকে বরখাস্ত করেছিল ইসিপি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট