,

বার্সায় ফের ভাঙনের সুর

news-image

স্পোর্টস ডেস্ক :স্প্যানিশ সংবাদ মাধ্যম দিয়েরিও গোল যে সংবাদ ছেপেছে তাতে মোটেও শান্ত থাকার কথা নয় বার্সেলোনার সমর্থকদের। বার্সালোনায় অ্যান্তোনি গ্রিজম্যানকে চান লিওনেল মেসি। তাতে করে স্প্যানিশ জায়ান্ট ক্লাবে আপাতত সফরের শেষ দেখতে পারেন উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। এরই মধ্যে ফ্রেঞ্চ ফরোয়ার্ড গ্রিজম্যানের সঙ্গে আলাপও শুরু করেছে বার্সালোনার টিম ম্যানেজমেন্ট। ঠিক এমনই প্রতিবেদন করেছে পত্রিকাটি।

তারা জানিয়েছে, বার্সার কোচ আর্নেস্তো ভালভার্দে নিজেও সাবেক লিভারপুল তারকা সুয়ারেজের ব্যাপারে আগ্রহী নন। মেসি নিজেও চান দলবদলের মৌসুমে সুয়ারেজের বদলে অন্য কেউ আসুক।

এখন কথা হলো, গ্রিজম্যান কি ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে যাবেন, নাকি যোগ দেবেন ন্যু ক্যাম্পে? কারণ একই সঙ্গে দুইটি ক্লাব চাওয়াতে একটি পক্ষকেই বেছে নিতে হবে তাকে। সেক্ষেত্রে ম্যানইউতেই পাড়ি জমাবেন তিনি। কারণ ক্লাবটির সঙ্গে দারুণ সম্পর্কে কথাও উল্লেখ্য করেছে ক্লাবটি।

এ ব্যাপারে গ্রিজম্যানের সাবেক সতীর্থ ফিপিল লুইস বলেন, ‘গ্রিজম্যান খুব স্পষ্টভাষী মানুষ। প্রায়শই খেলোয়াড়রা এমন সব কথা বলে যেন তারা যোগ্যতার চাইতেও বেশি পারিশ্রমিক চায়। সেদিক থেকে গ্রিজম্যান একেবারে আলাদা।’

তিনি আরও বলেন, ‘সে এই মুহূর্তে যে অবস্থায় আছে, তাতে নিজের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার যোগ্যতা রাখে। তবে আমি সব ক্লাবকে বলতে চাই, সে এখানে (অ্যাটলেটিকো মাদ্রিদ) অনেক ভাল আছে। এখানে অনেকদিন থাকার অবস্থাও রয়েছে তার। আমি মনে করি তার সমর্থকরাও ব্যাপারটা বুঝবে এবং স্বাভাবিকভাবে নেবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে