,

আইএসের দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষ নেতা নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যভিত্তিক চরমপন্থী সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষ নেতা ইসনিলন হ্যাপিলনকে হত্যা করেছে ফিলিপাইনের সেনাবাহিনী। সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

ইসনিলন হ্যাপিলন ফিলিপাইনের সন্ত্রাসী গোষ্ঠী আবু সায়াফেরও নেতা। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি করা শীর্ষ সন্ত্রাসী তালিকায় তার নাম রয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লরেঞ্জানা জানিয়েছেন, মারাউই শহরে সেনাদের সঙ্গে লড়াইয়ে নিহত হয়েছে হ্যাপিলন। ওই শহরটি গত মে মাসে দখল করেছিল আবু সায়াফ। সেনারা মাউতি বিচ্ছিন্নতাবাদী গ্রুপের প্রধান ওমর মাউতিকেও সেনারা হত্যা করেছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।

ফিলিপাইনে একাধিক মুসলিম বিচ্ছিন্নতাবাদী গ্রুপ রয়েছে। এদের অধিকাংশের সঙ্গে আইএসের মিত্রতা রয়েছে।

লরেঞ্জানা জানিয়েছেন, মারাউই শহরের অবরুদ্ধতার ঘটনা শেষ হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই তারা লড়াই শেষ করার ঘোষণা দিতে যাচ্ছেন। এছাড়া নিহত হ্যাপিলন ও ওমর মাউতির ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট