,

তাজমহল ভারতীয় সংস্কৃতির ওপর কলঙ্ক : বিজেপি নেতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ তাজমহলকে ‘ভারতীয় সংস্কৃতির ওপর কলঙ্ক’ আখ্যায়িত করে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আইনপ্রণেতা সংগীত সোম বলেছেন, স্থাপনাটি নির্মাণ করেছে দেশদ্রোহীরা।

স্থানীয় সময় শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে সোম কবে এ বক্তব্য দিয়েছেন, তা উল্লেখ করা হয়নি।

সম্প্রতি ভারতের উত্তর প্রদেশ রাজ্য সরকারের পর্যটন বই থেকে বিশ্বখ্যাত তাজমহলকে বাদ দেওয়া হয়। এ নিয়ে তুমুল তর্ক-বিতর্ক হয় দেশটিতে। এর রেশ না কাটতেই বিজেপির বিতর্কিত আইনপ্রণেতা সোম এই উত্তাপে নতুন করে ঘি ঢাললেন।

‘উত্তর প্রদেশের পর্যটন বইয়ে ঐতিহাসিক স্থানের তালিকা থেকে তাজমহল বাদ পড়েছে বলে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। কোন ইতিহাস নিয়ে আমরা কথা বলছি? যে লোকটি (মোগল সম্রাট শাহজাহান) তাজমহল বানিয়েছেন, তিনি নিজের বাবাকে বন্দি করেছিলেন। তিনি হিন্দুদের ওপর গণহত্যা চালাতে চেয়েছিলেন। তা-ই যদি ইতিহাস হয়, তবে এটি হবে খুবই বেদনাদায়ক এবং আমরা সেই ইতিহাস বদলাব’, বলেন সোম।

উত্তর প্রদেশের মুজাফফরনগরে ২০১৩ সালে সাম্প্রদায়িক দাঙ্গায় ৬০ জনের বেশি মানুষ নিহত হওয়ার ঘটনার অন্যতম উসকানিদাতা মনে করা হয় সোমকে। জ্বালাময়ী বক্তব্যের জন্য আলোচিত এই আইনপ্রণেতা।

চলতি মাসের শুরুতে উত্তর প্রদেশ রাজ্যের পর্যটন বই থেকে ১৭ শতকের অনন্য স্থাপনা তাজমহলকে বাদ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে মোগল সম্রাট শাহজাহানের নির্মিত এই স্থাপনা বাদ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

পরে অবশ্য রাজ্যের পর্যটনমন্ত্রী রিতা বাহুগুনা জোশি এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, ‘তাজমহল আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিশ্বের বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে এর স্থান রয়েছে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট