,

সতীর্থের সঙ্গে ধাক্কায় মৃত্যু গোলরক্ষকের

news-image

স্পোর্টস ডেস্ক : নিজ দলের এক ডিফেন্ডারের সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ার টপ ডিভিশন লিগের দল পারসেলা লামোনগ্যানের গোলরক্ষকের।

খেলা চলাকালে গোলরক্ষক চৈরুল হুদা সতীর্থের সঙ্গে ধাক্কা লেগে বেশ আঘাত পান। পরে হাসপাতালে মৃত্যু হয় ৩৮ বছর বয়সী এই ফুটবলারের।

পারসেলা লামোনগ্যানের নিয়মিত গোলরক্ষক ছিলেন হুদা। ঘটনার দিন সেমেন পাডাং নামে প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ চলছিল। একপর্যায়ে বল ক্লিয়ার করতে গিয়ে সতীর্থ র‌্যামন রড্রিগেজের সঙ্গে ধাক্কা খান তিনি। এতে মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পান হুদা।

ধাক্কা লেগে দম বন্ধ হয়ে গেলে দ্রুতই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। রোববার হাসপাতালে মৃত্যু হয় তার।

এদিকে, হুদাকে হাসপাতালে নেওয়া হলে খেলা অনুষ্ঠিত হয়েছে স্বাভাবিকভাবেই। এতে তার দল প্রতিপক্ষ সেমেন পাডাংকে হারিয়েছে ২-০ গোলে।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচ শেষে হাজার হাজার মানুষ হুদা স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেন।

১৯৯৯ সাল থেকে ইন্দোনেশিয়ার অন্যতম ক্লাব পারসেলা লামোনগ্যানের হয়ে ৫০০টিরও বেশি ম্যাচ খেলেছেন প্রয়াত গোলরক্ষক হুদা।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর