,

নাফ নদীতে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ৮ মরদেহ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকার নাফ নদীতে আবারও একটি রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত চার শিশু ও চার নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার ভোর ৪টার দিকে নৌকাডুবির ঘটনা ঘটে। পরে সকাল পর্যন্ত নাফ নদের মোহনার গোলাপচর পয়েন্ট থেকে আটজনের মরদেহ ‍উদ্ধার করা হয়।

এছাড়া নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে নিখোঁজ রয়েছেন অনেকে। জীবিত উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছেন, ডুবে যাওয়া নৌকার অর্ধেকই ছিল শিশু।

স্থানীয় সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আমিন জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা অন্তত ৬৫ জন রোহিঙ্গাবাহী নৌকাটি ভোর ৪টার দিকে সাগরে ডুবে যায়। পরে সকালে মরদেহ উদ্ধার করা হয়।

গত ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গা দমন অভিযান শুরুর পর থেকে পালিয়ে নদীপথে বাংলাদেশে আসতে শুরু করে রোহিঙ্গারা। এখন পর্যন্ত নাফ নদী ও সাগরে রোহিঙ্গাবাহী ৩০টির মতো নৌকাডুবির ঘটনা ঘটেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের