,

‘বোমা ফেলার আগ পর্যন্ত উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতির মাধ্যমেই উত্তর কোরিয়ার সংকট সমাধান করতে চান। আর এই কূটনৈতিক প্রচেষ্টা ‘প্রথম বোমা ফেলার আগ মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকবে।’

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের স্টেট অব দ্য ইউনিয়ন অনুষ্ঠানে টিলারসন এ কথা বলেছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার বিষয়টি পরিষ্কার করেছেন।’ এ ব্যাপারে ট্রাম্প তাকে সুষ্পষ্ট নির্দেশনা দিয়েছেন বলেও দাবি করেন টিলারসন।

চলতি মাসের প্রথম দিকে ট্রাম্প এক টুইটার বার্তায় উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার চেষ্টা করে সময় নষ্ট না করতে টিলারসনের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

ট্রাম্প লিখেছিলেন, ‘আমাদের চমৎকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে আমি বলেছি যে ছোট্ট রকেট ম্যানের সঙ্গে আলোচনার চেষ্টা করে সে তার সময় নষ্ট করছে।’

টিলারসনকে নিজের শক্তি সঞ্চয়ের পরামর্শ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন ‘আপনার শক্তি সঞ্চয় করুন রেক্স, আমাদের যা করার আমরা তাই করব।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট