,

ভক্তদের সুখবর দিলেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক :আর্জেন্টিনাকে রাশিয়া বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ তৈরি করে এক প্রকার বিশ্বজয় করেছেন লিওনেল মেসি। বিশ্বের বিভিন্ন প্রান্তে এখনও চলছে মেসি বন্দনা।

দারুণ এক হ্যাটট্রিকে আর্জেন্টিনাকে বিশ্বকাপের টিকিট দেওয়ার পর বার্সেলোনার জার্সিতে নিজেকে রাঙাতে পারেননি মেসি। অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগায় ম্যাচ ড্র করে মেসিরা। সুয়ারেজের শেষ মুহূর্তের গোলে হার এড়ায় বার্সেলোনা। তবে ম্যাচের ফলাফলে বার্সেলোনা সন্তুষ্ট। কারণ ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এখনও শীর্ষে। দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে ৫ পয়েন্ট এগিয়ে তারা।

 

 

বার্সেলোনাকে জয় উপহার দিতে না পারলেও ভক্তদের দারুণ এক সুখবর দিয়েছেন ফুটবল জাদুকর। তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি জানিয়েছেন তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো অন্তঃসত্ত্বা।

 

 

আন্তোনেল্লা রোকুজ্জো ইন্সটাগ্রামে লিখেছেন,‘পাঁচজনের পরিবার।’ ২৫ বছরের প্রেমের পর চলতি বছরের ৩০ জুন বিয়ের পিঁড়িতে বসেন মেসি ও রোকুজ্জো। রোজারিওর একটি বিলাসবহুল হোটেলে ঘটা করেই বিয়ের এই অনুষ্ঠান সারেন মেসি। তাদের বিয়ে ‘শতাব্দীর শ্রেষ্ঠ বিয়ে’ খেতাব অর্জন করে। বিয়ের পিড়িতে বসার আগেই এই জুটি ২০০৮ সাল থেকে একসঙ্গে থাকা শুরু করেন। তাদের ঘরে আছে দুই ছেলে, থিয়াগো ও মাতেও। থিয়াগোর বয়স চার বছর। মাতেও সেপ্টেম্বরে দুই বছর পূর্ণ করেছে। বিয়ের চার মাসের মধ্যেই নতুন সন্তান আগমণের বার্তা দিয়েছেন মেসি ও রোকুজ্জো।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর