,

শীঘ্রই বন্ধ হতে চলেছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সিজন ৯

news-image

বিনোদন ডেস্ক :গত ছ’সপ্তাহ ধরে কর্মব্যস্ত দিনে রাত ন’টা বাজলেই টিভির পর্দায় চোখ আটকে যায় দর্শকদের। দেড় ঘণ্টার বিনোদন চেটে পুটে উপভোগ করেন তাঁরা। শুধু তো প্রশ্ন উত্তর নয়, ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঙ্গে জড়িয়ে রয়েছে দর্শকদের দীর্ঘদিনের আবেগ, ভালবাসা। এই রিয়ালিটি শোয়ের মধ্যে দিয়েই বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন যেন ভক্তদের আরও কাছের মানুষ হয়ে ওঠেন। জানা যায় তাঁর জীবনের নানা অজানা কথা। জন্মদিনে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া যায় তাঁর কাছে। আর সেই সঙ্গে উপরি পাওনা হিসেবে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা পুরস্কারও জিতে নেওয়ার সুযোগ মেলে। কিন্তু আপাতত সেসব শেষ হতে চলেছে। কারণ বন্ধ হতে চলেছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নবম মরশুম।

 

গত ২৮ আগস্ট তিন বছর পর ফের ছোটপর্দায় নিজের জনপ্রিয় শো নিয়ে হাজির হয়েছিলেন বিগ বি। প্রতিবারের মতো এবারও শোয়ের টিআরপি বাকি সব রিয়ালিটি শোকে পিছনে ফেলে দিয়েছিল। এ মরশুমে কখনও শো জমিয়ে দিয়েছিলেন অভিষেক বচ্চন তো কখনও শোভা বাড়িয়েছিলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। তবে এবারের মতো শেষ হতে চলেছে শো। সূত্রের খবর, শীঘ্রই এয়ার হবে এই শোয়ের শেষ পর্বটি। স্বাভাবিকভাবেই মন খারাপ দর্শকদের। কিন্তু এতো তাড়াতাড়ি শো শেষ করার কারণ চ্যানেল কিছু জানায়নি। তবে সোনির তরফে খবর, দেড় ঘণ্টার ওই জায়গায় আসছে দু’টি সিরিয়াল। ‘এক দিওয়ানা থা’ এবং ‘হাসিল’। যে সিরিয়ালেও দেখা মিলবে বলিউড জগতের চেনা অভিনেতাদের।

 

রহস্য ও রোম্যান্সের মিলনে হাজির হবে ‘এক দিওয়ানা থা।’ আর ছোটপর্দায় থ্রিলার দেখার সুযোগ করে দেবে ‘হাসিল।’ যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে জায়েদ খান, নিকিতা দত্তকে। এখন দেখার ‘কৌন বনেগা ক্রোড়পতি’র পরিবর্ত হিসেবে এই শোগুলি কতটা মনে ধরে দর্শকদের।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর