,

পাকিস্তানে স্বয়ংক্রিয় মেট্রোরেল প্রকল্পে সহায়তা করবে চীন

news-image

নিজস্ব প্রতিবেদক : চীনের সহায়তায় প্রথম মেট্রো ছুটবে পাকিস্তানে। বিতর্কিত প্রজেক্ট চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের আওতায় মেট্রোনির্মাণ প্রকল্পটি হয়।

পাকিস্তানের লাহোর শহর প্রথম স্বাদ পেল মেট্রোর। এবার গোটা দেশে মেট্রোর জাল বিছিয়ে যাবে বলে শোনা যাচ্ছে। সিপিইসি প্রকল্পের অধীনে লাহোরে মেট্রোর প্রথম কোচ ও ইঞ্জিন দেখানো হয়। এর নাম দেওয়া হয়েছে অরেঞ্জ লাইন মেট্রো সার্ভিস। অনেক মানুষের যাতায়াতের ক্ষেত্রে এটি পাকিস্তানের প্রথম পরিবহন ব্যবস্থা। এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়। এতে কোনও চালক থাকবে না। রোজ লাখ লাখ লোক এর সাহায্যে যাতায়াত করতে পারবে। ২৫ ডিসেম্বর থেকে যাত্রা শুরু করবে মেট্রো।

প্রতি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে চলবে এই ট্রেন। স্টেশন থাকবে ২৬টি। সময় লাগবে ৪৫ মিনিট থেকে আড়াই ঘণ্টা। মোট ২৭ কিলোমিটার জুড়ে পাতা হয়েছে রেল লাইন। প্রতিটি ট্রেন ১ হাজার যাত্রী পরিবহন করার ক্ষমতা রাখে। ট্রেনগুলি শীতাতপ নিয়ন্ত্রিত হবে। এনার্জি সেভিংসেরও ব্যবস্থা থাকবে।

তবে এই মেট্রো নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন পাকিস্তানের পরিবেশবিদরা। তাদের মতে, দেশে মেট্রো এলে পরিবেশের ক্ষতি হবে। লাহোরের পরিবেশ ও সংস্কৃতিতে প্রভাব পড়বে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট