,

কেনিয়ায় আবাসিক স্কুলে হামলায় নিহত ৭, ধর্ষিত ২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ার উত্তরাঞ্চলে একটি বোর্ডিং স্কুলে দুর্বৃত্তের হামলায় ছয় শিক্ষার্থীসহ সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৮ জন শিক্ষার্থী।

স্কুলের দুই ছাত্রী হামলাকারীদের হাতে ধর্ষিত হয়েছে বলেও জানা গেছে।
এক শিক্ষার্থীকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। সে ঘটনার প্রতিশোধ নিতেই এই হামলা ঘটানো হয়েছে বলে ধারণা করছে দেশটির নিরাপত্তা বাহিনী। ঘটনার সময় স্কুলে প্রধান শিক্ষক ছিলেন না। তাকে না পেয়ে গোলাগুলি শুরু করে দুর্বৃত্তরা।

তুরকানা কাউন্টির গভর্নর জসফ্যাট নানক টুইটারে দেওয়া এক বার্তায় বলেন, স্কুলটি দক্ষিণ সুদানের সীমান্তবর্তী একটি এলাকা। এখানে প্রতিনিয়তই অস্ত্র চোরাচালানের ঘটনা ঘটে। স্কুলে হামলার ঘটনাটিকে সীমান্ত নিরাপত্তার জন্য বেদনাদায়ক বলে উল্লেখ করেন তিনি।

শনিবার সকালের এ ঘটনায় ধর্ষণের শিকার হয়েছে ওই স্কুলের দুই শিক্ষার্থী।

গত সপ্তাহে মারামারির ঘটনায় একই স্কুল থেকে বহিষ্কার হওয়া এক শিক্ষার্থী এ হামলা ঘটিয়েছে বলে জানিয়েছে কেনিয়া পুলিশ।
সূত্র : ইনডিপেনডেন্ট

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট