,

এবার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার লাস ভেগাসের পর এবার হামলার ঘটনা ঘটলো ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়। ঘটনায় এখন পর্যন্ত একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। নিরাপত্তার কারণে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় তালাবন্ধ করে রেখেছে পুলিশ। টুইট করে স্থানীয় বাসিন্দাদের ওই এলাকাটি এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে ভার্জিনিয়া বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষ।

শনিবার বাড়ি ফেরার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। রাতে বিশ্ববিদ্যালয় চত্বরে একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল। কিন্তু, আচমকাই ছন্দপতন! বিশ্ববিদ্যালয় চত্বরে চলল গুলি!

মার্কিন পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় চত্বরে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চলে। তড়িঘড়ি গুলিবিদ্ধ ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থায় আশঙ্কাজনক। ঘটনায় ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর আমেরিকার ইতিহাসে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে লাস লাস ভেগাসে। শহরের একটি ক্যাসিনোতে কনসার্ট চলাকালীন এলোপাথারি গুলি চালায় স্টিফেন প্যাডক নামে এক ব্যক্তি। প্রাণ হারান ৫৯ জন। আহত পঞ্চাশের বেশি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট