,

কে ছিল, কে এসেছে এসব ভাবা যাবে না : মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না সাকিব আল হাসান। ওয়ানডে ও টেস্ট সিরিজে তিনি থাকছেন।

তবে এ নিয়ে অন্য খেলোয়াড়দের সতর্ক করেছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন, সাকিবের ওপর এমনিতেই অনেক বেশি চাপ। ওর কাছে সবার প্রত্যাশা অন্যরকম। ওকে প্রতিদিন এই চাপ নিয়ে মাঠে নামতে হয়। অন্য সতীর্থরা যদি সাকিবের দিকে তাকিয়ে থাকে, তাহলে ওর জন্য খুব কঠিন হবে। সবার উচিত নিজের কাজ মনোযোগ দিয়ে করে যাওয়া। কে ছিল, কে এসেছে এসব নিয়ে না ভেবে, দল হিসেবে ভালো খেলার দিকে মনোযোগ দেওয়া।

দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর অনেক সমালোচনাই সহ্য করতে হচ্ছে বাংলাদেশ দলকে। আজ রবিবার থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ।

মাশরাফি শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেন, হারলে অনেক নেতিবাচক কথা হবে এটাই স্বাভাবিক। খেলোয়াড় হিসেবে আপনাকে এটা মেনে নিয়েই মাঠে খেলতে হবে। খারাপ সময় যাবে, ভালো সময় যাবে- কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে জেতার জন্য বড় ইনিংসের বিকল্প দেখছেন না মাশরাফি, বড় ইনিংস খেলাটা গুরুত্বপূর্ণ। যে থিতু হবে তাকে বড় ইনিংস খেলতে হবে। এটা বাধ্যতামূলক। যারা ২৫/৩০ রান করছে তাদের উচিত বড় ইনিংস খেলে আসা। ইতিবাচক মানসিকতা নিয়ে নামতে পারলে ওয়ানডেতে তেমনটা দেখতে পারব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে