,

পিতৃমাতৃহীন রোহিঙ্গা শিশুদের কানাডায় আশ্রয় দেওয়ার প্রস্তাব

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে আসা পিতৃমাতৃহীন বিপুল সংখ্যক শিশুদের বিশেষ ব্যবস্থায় কানাডায় নিয়ে আসার প্রস্তাব নিয়ে সরকারের নীতিনির্ধারকদের সাথে দেনদরবার করতে রাজি হয়েছেন বাংলাদেশ কানাডা পার্লামেন্টারী ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান ন্যাথানিয়াল আরস্কিন স্মিথ।

টরন্টোর বাংলা পত্রিকা নতুনদেশ এর প্রধান সম্পাদক ও প্রকাশক শওগাত আলী সাগর এর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ন্যাথানিয়াল আরস্কিন স্মিথ তাঁর সম্মতির কথা জানান।

গত বৃহস্পতিবার রোহিঙ্গা এসোসিয়েশন অব কানাডার প্রেসিডেন্ট আনোয়ার আরকানীর সাথে বৈঠকে নতুনদেশ সম্পাদক শওগাত আলী সাগর বলেন, কানাডা যেভাবে সিরিয়ান রিফিউজিদের কানাডায় নিয়ে এসেছে সেভাবে রোহিঙ্গা রিফিউজিদের নিয়ে আসাটা জটিল। কিন্তু রোহিঙ্গাদের সাথে যে বিপুল সংখ্যক পিতৃমাতৃহীন শিশু বাংলাদেশে ঢুকে পড়েছে- তাদের ব্যাপারে কানাডা বিশেষ প্রকল্প হাতে নিতে পারে। তাদের কিছুও যদি কানাডা নিয়ে আসতে পারে, তাহলে মানবিকতার পক্ষে একটি উজ্জল দৃষ্টান্ত স্থাপিত হতে পারে।

এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে ব্যবসায়ী কফিল উদ্দিন পারভেজ বলেন, আশ্রয়কেন্দ্রে এই শিশুরা অমানবিক পরিবেশের মধ্যে পড়েছে। অসহায় এই শিশুদের প্রতি আলাদা নজর দেওয়া সভ্যরাষ্ট্র হিসবে কানাডার দায়িত্ব।

ন্যাথানিয়াল আরস্কিন স্মিথ বলেন, রোহিঙ্গা শিশুদের জন্য বিশেষ প্রকল্পের প্রস্তাবটি অত্যন্ত যুক্তিসঙ্গত এবং এটি নিয়ে কাজ করা যাবে। সূত্র: নতুনদেশ ডটকম

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট