,

মুক্তির আগেই আডবানির প্রশংসা কুড়িয়ে নিল ‘সিক্রেট সুপারস্টার’

news-image

 

বিনোদন ডেস্ক :তাঁর ছবি মানেই দর্শকদের অনেকখানি প্রত্যাশা। আর প্রত্যাশা পূরণে প্রতিবারই সফল হন আমির খান। এবারও তার ব্যতিক্রম হল না। দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে তাঁর ছবি ‘সিক্রেট সুপারস্টার’। কিন্তু প্রেক্ষাগৃহে আসার আগেই প্রশংসা কুড়িয়ে নিল এই ছবি। দিল্লিতে বরিষ্ঠ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানি ও তাঁর মেয়ের জন্য এই ছবির একটি স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। ছবিটি দেখে মুগ্ধ আডবানি উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে বাহবা জানালেন।

 

‘বাহুবলী’র মহিমাকেও ছাপিয়ে গিয়েছিল তাঁর ‘দঙ্গল’। সমস্ত রেকর্ড ভেঙে ২০০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছিল। শুধু দেশেই নয়, গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল কুস্তিগির গীতা ও ববিতা ফোগাটের জীবনকাহিনি নিয়ে তৈরি এ ছবি। সেই হ্যাংওভার কাটতে না কাটতে শুরু হয়ে গিয়েছে আমিরের পরবর্তী ছবি ‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর কাজ। এরই মাঝে মুক্তি পাচ্ছে তাঁর প্রযোজিত ছবি ‘সিক্রেট সুপারস্টার’। এ ছবি নায়কের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছেন তাঁর স্ত্রী কিরণ রাও। আর পরিচালক আমিরের প্রাক্তন ম্যানেজার অদভেইত চন্দন। ছবির মূল আকর্ষণ ‘দঙ্গল’-এর ছোট্ট গীতা ওরফে জায়রা ওয়াসিম। ইতিমধ্যেই নিজের অভিনয়ের জন্য জাতীয় পুরষ্কার পেয়েছে শ্রীনগরের কন্যা। ‘সিক্রেট সুপারস্টার’-এ জায়রার অভিনয় মন ছুঁয়েছে আডবানিরও। ছবি নিয়ে তার সঙ্গে কথাও বলেন আডবানি। আসন ছেড়ে দাঁড়িয়ে হাততালি দিয়ে সাবাসি জানান ছবির কলাকুশলীদের।

 

এ ছবিতে জায়রার মেন্টনের চরিত্রে দেখা যাবে আমিরকে। যিনি একজন সুরকার। জায়রাকে ‘সুপারস্টার’ করে তোলার নেপথ্যে যিনি ভূমিকা পালন করবেন। ইতিমধ্যেই ছবির গান থেকে আমিরের লুক দর্শকদের মনে ধরেছে। আর দিল্লির স্ক্রিনিংয়ে যা সাড়া মিলল, তাতে ছবি থেকে প্রত্যাশা যে আরও অনেক গুণ বেড়ে গেল তা বলাইবাহুল্য।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে