,

সিরিয়ায় শতাধিক আইএস সেনার আত্মসমর্পণ

news-image

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার রাক্কায় গত ২৪ ঘণ্টায় ১০০ জনের মতো আইএস সেনা আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। শনিবার রাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, আত্মসমর্পণের পর শহর থেকে তাদের সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল রায়ান ডিলন এই তথ্য নিশ্চিত করেছেন।

রয়টার্সকে দেওয়া এক ইমেইলে তিনি বলেন, সামনে আরও কঠিন লড়াইয়ের আশঙ্কা করছি আমরা। রাক্কায় আইএসকে সম্পূর্ণভাবে কবে পরাজিত করা যাবে সেই সময়টি নিশ্চিজত করে বলা যাচ্ছে না।’

ছয় বছর ধরে সিরিয়ার চলমান গৃহযুদ্ধে অন্তত ৩ লাখ মানুষ নিহত হয়েছেন। ১ কোটি ১০ লাখ মানুষ এই সময়ে গৃহহারা হয়েছেন বলে ধারণা করা হয়। ২০১৪ সালে আইএস রাক্কা শহর দখল করে নিজেদের তথাকথিত খিলাফতের রাজধানী হিসেবে ঘোষণা করে। রাক্কায় এখন কতজন বেসামরিক নাগরিক অবস্থান করছেন তা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট