,

ফের একই ফ্রেমে ধরা দিলেন অক্ষয়-ক্যাটরিনা

news-image

বিনোদন ডেস্ক :বলিউডে একাধিক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন অক্ষয় কুমার-ক্যাটরিনা কাইফ জুটি। তারপর অবশ্য বহুদিন আর একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে।

অক্ষয়-ক্যাটরিনা জুটির ভক্তরা অনেকেই চান তার আবারও একসঙ্গে বড় পর্দায় এক ফ্রেমে ধরা পড়ুন।
তবে এবার অক্ষয়-ক্যাটের সেইসব ফ্যানেদের মুখে হাসি ফোটাতে ফের একবার এক ফ্রেমে ধরা দিলেন তারা। তবে অবশ্য কোনও ছবির শ্যুটিং নয়, এবার ক্যাটকে দেখা গেল অক্ষয় কুমারের কুডো টুর্নামেন্টের নবম বার্ষিকীর অনুষ্ঠানে।

ক্যাটরিনা ছাড়াও এই অনুষ্ঠানের অন্যতম অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রণবীর সিং, টাইগার শ্রফ। এদিনের অনুষ্ঠানে বহুবার অক্ষয়ের সঙ্গে কথাবার্তা বলতে দেখা গেল ক্যাটকে। এমনকি অক্ষয়ের সঙ্গে ছবি নিজের সোশ্যাল সাইটে পোস্টও করেছেন ক্যাট। ক্যাপশানে লিখেছেন, ‘বহু বছর পর আবারও একসঙ্গে… লাভ ইউ’। এদিকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সোশ্যাল সাইটে ক্যাটরিনাকে ধন্যবাদ জানিয়েছেন অক্ষয়ও।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর