,

বিয়ে করলেন বিতর্কিত বেন স্টোকস

news-image

স্পোর্টস ডেস্ক : ব্রিস্টলের রাস্তায় ২৬ সেপ্টেম্বর মধ্যরাতে মারামারি করে আলোচনায় ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। মারামারির ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচ থেকে বাদ পড়েছেন। হারিয়েছেন ২ কোটি টাকার স্পন্সর। অপেক্ষায় আছেন কী শাস্তি হয় সেটা জানার।

এমন দুঃসময়ের মুহূর্তে দীর্ঘদিনের বান্ধবী ক্লেয়ার র‌্যাটক্লিফকে বিয়ে করেছেন স্টোকস। আজ শনিবার তার দুই সন্তানের মা র‌্যাটক্লিফের সঙ্গে গাটছড়া বাঁধেন স্টোকস। গির্জায় বিয়ের আনুষ্ঠানিকতা সারার পর বিলাসবহুল হোটেলে সংবর্ধনার আয়োজন করা হয়।

স্টোকসের বিয়েতে হাজির হয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মরগান, জো রুট, অ্যালিস্টার কুক, পল কলিংউড, স্টুয়ার্ড ব্রড, জস বাটলারসহ জাতীয় দলের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা। উপস্থিত ছিলেন র‌্যাটক্লিফের আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবরা।

বিয়েতে ক্লেয়ার র‌্যাটক্লিফ সিল্কের গাউন পড়েন। স্টোকস পড়েন শ্যুট-টাই। বিয়ের অনুষ্ঠানে ক্লেয়ার নিজেকে ক্রিকেট উয়িডো (ক্রিকেটারের স্ত্রী হিসেবে যে তাকে লম্বা সময় একা থাকতে হয়) এবং দুই দৈত্যের মা বলে উল্লেখ করেন।

এ জাতীয় আরও খবর

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক