,

আয়নাবাজির পথে ঢাকা অ্যাটাক

news-image

বিনোদন ডেস্ক :শুরু থেকেই ঢাকা অ্যাটাক নিয়ে দর্শকদের আগ্রহের কমতি ছিল না। মুক্তির পর প্রথম দিনেই ঢাকা অ্যাটাক আয় করে প্রায় কোটির কাছাকাছি। সপ্তাহ জুড়ে বেশ ভালই চলছে এই পুলিশ অ্যাকশনধর্মী ছবিটি। আয়নাবাজি নিয়ে দর্শকদের যেমন আগ্রহের মাত্রাটা কোন অংশে কম ছিল না। তেমনি ঢাকা অ্যাটাকও দর্শক আগ্রহের জায়গাটা জয় করতে সক্ষম হয়েছে।

তবে ঢাকা অ্যাটাক মুক্তির দিনই সারাদেশে ১২২ টি সিনেমা হলে মুক্তি পায়। ঢাকার মধ্যে পায় ১৭ টি হলে। সে তুলনায় আয়নাবাজির হলের সংখ্যাটা ছিল অনেক কম। প্রথম দিনে মাত্র ২২ টি সিনেমা হলে মুক্তি দেয়া হয় আয়নাবাজি ছবিটি।

আয়নাবাজি দেখার পর দর্শক যেমন তৃপ্তির ঢেঁকুর তুলেছেন, ঠিক তেমনি ঢাকা অ্যাটাক দেখার পর তৃপ্তির ঢেঁকুর তুলেছেন চলচ্চিত্র প্রেমীরা।

দর্শকদের আগ্রহের কথা মাথায় রেখে আরও বেশ ক’টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়ার বিষয়টি ইঙ্গিত করছে। আর বরেণ্য চিত্রনায়ক আলমগীর তো‘ঢাকা অ্যাটাক’ সিনেমাকে দেশের সিনেমার জন্য একটা সুবাতাস মনে করছেন। গতকাল শুক্রবার দুপুরে নিজের নতুন সিনেমা ‘একটি সিনেমার গল্প’র শুটিংয়ের ফাঁকে এক ভিডিওবার্তায় এমন মন্তব্য করেন তিনি।

৬ অক্টোবর সারা দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দীপঙ্কর দীপন পরিচালিত প্রথম সিনেমা ঢাকা অ্যাটাক। মুক্তির প্রথম দিন থেকে সিনেমাটি নিয়ে সবার আগ্রহ ছিল চোখে পড়ার মতোই। ‘ঢাকা অ্যাটাক’কে একটি সফল সিনেমা হিসেবেও মনে করছেন আলমগীর।

তিনি বলেন, ‘দীপঙ্কর দীপনের “ঢাকা অ্যাটাক” অবশ্যই একটা সফল সিনেমা। আমি কাজ করেছি ছোট্ট একটি রোল (চরিত্রে), অ্যাজ এ গেস্ট আর্টিস্ট। কিন্তু দর্শক যেভাবে নিয়েছে, এটা আমাদের চলচ্চিত্রের জন্য একটি সুবাতাস।’

এদিকে ঢাকা অ্যাটাক নিয়ে ওপার বাংলার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত এক ভিডিও বার্তায় বললেন, ‘ছবিটি অনেক সুনাম কুড়িছে। আরও ভাল করবে সামনের দিনগুলোতে। আরিফিন শুভ’র জন্য আশির্বাদ রইল।’

সানী সানোয়ারে গল্পে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার প্রধান চরিত্রে আরিফিন শুভর সঙ্গে অভিনয় করছেন মাহিয়া মাহী। এ ছাড়া অন্য অভিনয়শিল্পীর মধ্যে আছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, আফজাল হোসেন, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, নওশাবা, খলচরিত্রে তাসকিন রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের