সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন স্মার্টকার্ড প্রকল্প পূণঃমূল্যানে পাঠিয়েছে পরিকল্পনা কমিশন

news-image

নিজস্ব প্রতিবেদক :দেশের সকল ভোটারদের স্মার্টকার্ড দেয়ার লক্ষ্যে নেয়া ভোটার তালিকা প্রস্তুত এবং জাতীয় পরিচিতি সেবা প্রদানে টেকসই অবকাঠামো উন্নয়ন শীর্ষক নতুন প্রকল্প পূর্ণমূল্যানে জন্য ফেরত পাঠিয়েছে পরিকল্পনা কমিশন। সম্প্রতি ইসির সচিবের কাছে দুটি পর্যবেক্ষণ দিয়ে এ প্রকল্প ফেরত পাঠানো হয়। এদিকে নতুন এ স্মার্টকার্ড প্রকল্পের জনবল সরাসরি রাজস্ব খাতে স্থানান্তর নিয়ে নির্বাচন কর্মকর্তাদের আন্দোলনে থাকা নির্বাচন কমিশনের উপসচিব মো. নুরুজ্জামান তালুকদারকে বদলি করায় কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ উঠেছে, এ প্রকল্পের অসংগতী দূরীকরণ কমিটির আহবায়ক হওয়ায় তাকে শাস্তিমূলক এ বদলি করা হলো।এ বিষয়ে জানতে চাওয়া হলে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন বলেন, প্রকল্প ফেরত পাঠানো হয়েছে বিষয়টি এমন নয়। এ প্রকল্পের বিষয়ে কিছু প্রশ্ন জানতে (কোয়ারি) চাওয়া হয়েছে। শিগগিরই এর জবাব দেয়া হবে। প্রকল্পের অসংগতী নিয়ে আন্দোলন করায় উপসচিবকে বদলির অভিযোগের বিষয়ে তিনি বলেন, এ অভিযোগ সঠিক নয়।

রুটিন কাজের অংশ হিসেবে কর্মকর্তাদের বদলি করা হয়। চলমান স্মার্টকার্ড প্রকল্প আইডেন্টিফিকেশন সিস্টেম ফর ইনহ্যান্স একসেস টু সার্ভিসেস (আইডিইএ) এর মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ায় গত ১৯ সেপ্টম্বর নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। নয়া ভোটার তালিকা প্রস্তুত এবং জাতীয় পরিচিতি সেবা প্রদানে টেকসই অবকাঠামো উন্নয়ন শীর্ষক এ নতুন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৬১২ কোটি ৪৩ লাখ টাকা। পরে তা পরিকল্পনা কমিশনে পাঠানো হয়।

জানা গেছে, সমীক্ষা না থাকা এবং অর্থ বিভাগের উন্নয়ন প্রকল্পের জনবল নির্ধারণ কমিটির সুপারিশ ছাড়া ডিপিপি তৈরি না করায় নতুন স্মার্ট কার্ড প্রকল্প ফেরত পাঠিয়েছে পরিকল্পনা কমিশন। এ বিষয়ে সম্প্রতি ইসির ভারপ্রাপ্ত সচিবের কাঠে পাঠানো পরিকল্পনা কমিশনের সহকারি প্রধান গোলাম মো. বাতেন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হয়নি। এছাড়া এ প্রকল্পের মোট ২ হাজার ৩১জন কর্মকর্তা/কর্মচারির একটি জনবল প্রস্তাব করা হলেও এ বিষয়ে অর্থ বিভাগের উন্নয়ন প্রকল্পের জনবল নির্ধারণ কমিটির সুপারিশ গ্রহণ করা হয়নি।

এর অবস্থার পরিপ্রেক্ষিতে প্রকল্পটি অনুমোদন প্রক্রিয়াকরনের সুবিধার্থে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও অর্থ বিভাগের এ সংক্রান্ত কমিটির সুপারিশসহ পুনরায় ডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠানোর অনুরোধ করা হলো। ওই চিঠিতে ২৫ কোটি টাকার বেশি ব্যয়ের প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সমীক্ষা প্রতিবেদন থাকার বিষয়টিও স্মরণ করিয়ে দেয়া হয়েছে।আরও জানা গেছে, নতুন এ প্রকল্পের ডিপিপিতে মেয়াদ শেষ হওয়ার পর কর্মরত কর্মকর্তা ও কর্মচারিদের শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিল করে ইসিতে সরাসরি স্থানান্তর এবং ৬ষ্ঠ গ্রেডে জনবল পদায়ন নিয়ে ইসির কর্মকর্তা-কর্মচারিরা আন্দোলন গড়ে তোলেন।

তারা নতুন ডিপিপিতে এসব বৈষম্য দূর করার প্রস্তাবনা তৈরি করতে প্রকল্পের অসংগতী দূরীকরণ কমিটি গঠন করেন। ওই কমিটির আহবায়ক করা হয় ইসির উপসিচব মো. নুরুজ্জামান তালুকদার। এ আন্দোলনের কয়েকদিন পর গত ১০ অক্টোবর তাকে বদলি করে ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পদে বদলি করা হয়। ইসির কর্মকর্তাদের অভিযোগ, প্রকল্পের বৈষম্য নিয়ে আন্দোলনে নেতৃত্ব দেয়ায় তাকে শাস্তিস্বরুপ এ বদলি করা হয়। এ ঘটনায় নির্বাচন কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা