,

সোমালিয়ায় গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি ব্যস্ত সড়কে গাড়িবোমা বিস্ফোরণে ২০জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫জন।

শনিবার শহরেরর কে৫ চৌরাস্তায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ওই এলাকার বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত ও গাড়ি পুড়ে গেছে।
রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিক জানিয়েছে, বোমাটি একটি ট্রাকের ভেতরে ছিল। বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে গুলির শব্দ পাওয়া গেছে।

ওই এলাকায় দায়িত্বপালনকারী পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহি নুর বলেন, ‘ আমরা জানতে পেরেছি কমপক্ষে ২০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং ১২জনেরও বেশি আহত হয়েছে।’

তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই নিহতের সংখ্যা আরো বাড়বে। আমরা এখনো হতাহতদের স্থানান্তরে ব্যস্ত।’ মৃতদেহগুলো ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে রয়েছে বলেও জানান তিনি।

তাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাব সোমালিয়ায় এ ধরণের হামলা চালিয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট