সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ষড়যন্ত্রমূলক নাটক ব্যর্থ হয়েছে : নাসিম

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতিকে নিয়ে বিএনপির ষড়যন্ত্রমূলক নাটক ব্যর্থ হয়েছে মন্তব্য করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি বারবার বলছিল প্রধান বিচারপতিকে গৃহবন্দী করা হয়েছে, কিন্তু বিদেশে যাবার সময় বলে গেলেন তিনি স্বেচ্ছায় বিদেশ যাচ্ছেন।

আজ শনিবার রাজধানীর উত্তরায় বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল পরিদর্শন শেষে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধান বিচারপতির বিদেশ যাওয়ায় প্রমাণ হয়েছে বিএনপি জামায়াত চক্র মিথ্যাচার করে। তারা জনগণকে বিভ্রান্তিতে ফেলে অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় আসতে চায়।

মোহাম্মদ নাসিম বলেন, দেশের জনগণ আজ অনেক সচেতন, তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চায় বলেই সংবিধান বহির্ভূত কোনো কাজ সমর্থন করবে না। সবাইকে মনে রাখতে হবে আর কোনো ১৫ আগস্ট এদেশে সৃষ্টি করা যাবে না। কোনো ধরনের ক্যু আর এদেশে ঘটবে না।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল তারা বিভিন্ন সময় বিভিন্ন চক্রান্ত করে যাচ্ছে।

বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নিতে আবারও আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের প্রতি আস্থা থাকলে, সংবিধানের উপর শ্রদ্ধা থাকলে সব ষড়যন্ত্র বাদ দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিন।

নাসিম বলেন, দেশের অভ্যন্তরে প্রধানমন্ত্রীর সাহসী ও মানবিক উদ্যোগের কারণে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, কৃষি, বিদ্যুৎ, তথ্যপ্রযুক্তিখাতসহ সকল ক্ষেত্রে উন্নয়ন ঘটছে বলেই আমরা উন্নত রাষ্ট্রে উন্নীত হবার পথে এগিয়ে চলেছি।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী উত্তরা অঞ্চলের মানুষের জন্য বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের আশ্বাস প্রদান করেন।

স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, হাসপাতালের পরিচালক ব্রি. জে. আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা