,

দুবাই পুলিশের উড়ন্ত মোটরবাইক! (ভিডিও)

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :রাশিয়ার প্রযুক্তি কোম্পানি হোভারসার্ফ দুবাই পুলিশের জন্য স্কর্পিয়ন নামের উড়ন্ত মোটরবাইকের ডিজাইন করেছে। ল্যাম্বোরঘিনি পেট্রোল কার, সেলফ-ড্রাইভিং রোবট ও অ্যান্ড্রয়েড অফিসারের পর দুবাই পুলিশের আধুনিক যানবাহন এ উড়ন্ত মোটরবাইক।

উড়ন্ত মোটরবাইকটি চারটি পাখার ওপর ভর করে যানটি শূন্যে অবস্থান করবে। ২৫ মিনিট ধরে ঘণ্টায় ৪০ মাইল বেগে স্বয়ংক্রিয়ভাবে চলা যানটির একটি সিটে ৬০০ পাউন্ড ওজন বহন করা যাবে। এ বছর টেক-শোতে প্রদর্শনের পরপরই দুবাই পুলিশ ‘স্মার্ট সিটি’পরিকল্পনায় এটি যোগ করবে।

হোভারসার্ফ সিইও আলেকজান্ডার আটামানভ তার ফেসবুক পেজে লিখেছেন, দুবাই পুলিশের সঙ্গে আমরা একটি সমঝোতা স্মারক সই করেছি। তারা দুবাইয়ে এই যানের প্রসার বাড়ানোর আমন্ত্রণ জানিয়েছে।

দুবাইয়ের গিটেক্স টেকনোলজি শোতে জাপানের কোম্পানি মিকাসার একটি নতুন ইলেক্ট্রনিক মোটরবাইকের ধারণা থেকে নির্মিত স্কর্পিয়ন প্রদর্শিত হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট