,

ক্রমশ পৃথিবীর দিকে নেমে আসছে চীনের ‘স্পেস স্টেশন’

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :চীনের সঙ্গে স্পেস স্টেশনটির যোগাযোগ হারিয়েছে অনেক দিন আগেই। আর সেটি নাকি ক্রমশ নেমে আসছে পৃথিবীর দিকে।

এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। মনে করা হচ্ছে কয়েক মাসের মধ্যেই সেটি আছড়ে পড়বে পৃথিবীতে।
হার্ভার্ডের অ্যাস্ট্রোফিজিসিস্ট জোনাথন ম্যাকডোয়েল বলেন, খুব দ্রুত পৃথিবীর দিকে নেমে আসছে এটি। চলতি বছরের শেষেই কিংবা ২০১৮ সালের শুরুতে পৃথিবীর বুকে আছড়ে পড়বে সেটি। তিয়াংগং-১ নামে ওই স্টেশনটি লঞ্চ করা হয়েছিল ২০১১ তে। চীনের মহাকাশ বিজ্ঞানীরা অনেক আশা নিয়ে মহাকাশে পাঠিয়েছিলেন সেটি।

জানা গেছে, গ্লোবাল সুপারপাওয়ার হিসেবে প্রতিষ্ঠা পেতেই এই স্পেস স্টেশন তৈরি হয়। চীন সেই স্পেস স্টেশনকে “Heavenly Palace” বলে উল্লেখ করেছিল। এটিকে সামনে রেখে একাধিক অভিযানও চালায় বেইজিং।

বেশ কয়েকটি অভিযানে ছিল মহাকাশচারীও। কিন্তু অবশেষে সেই স্পেস স্টেশনটিনেমে আসছে ধরণীতে।
কিন্তু গত বছর চীনের CNSA স্পেস এজেন্সির তরফ থেকে জানানো হয়, সেই স্পেস স্টেশনের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এটি এবার পৃথিবীর দিকে এগিয়ে আসছে। এরপর থেকে নজর রাখা হয়েছিল। তবে এই স্পেস স্টেশনের ভাঙা অংশ কি মানুষের কোনও ক্ষতি করবে কিনা সেটা স্পষ্ট নয়। যদিও ক্ষতি হওয়ার সম্ভাবনাও অনেক কম। এটি সমুদ্রে পড়ার সম্ভাবনাই বেশি। তবে লোকালয়ে পড়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কোথায় গিয়ে পড়বে স্পেস স্টেশনটি সেটা এখনো বলা যাচ্ছে না। তবে আবহাওয়ার পরিবর্তন হলে যে কোনও দিকে ছুটে যেতে পারে সেটি। তবে অনেকটাই পুড়ে ছাই হয়ে যাবে। তবে ১০০ কেজির মত ধ্বংসাবশেষ আকাশ থেকে মাটিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট