,

‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে’

news-image

 

নিজস্ব প্রতিবেদক :আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জবরদখলকারী করে বসে আছে। তারা মনে করেছে এটা তাদের পৈতৃক সম্পত্তি।

আসলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলেই এ ধরণের অন্যায় অপকর্ম করছে। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, বিচার বিভাগের সর্বোচ্চ ব্যক্তিকে নিয়ে সরকারের মন্ত্রীরা যেসব অশ্রাব্য ভাষায় আক্রমণ করছে তা কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না। এতদিন রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যে অত্যাচার নিপীড়ন চলেছে, এখন স্বয়ং প্রধান বিচারপতির ওপর মানসিক ও শারীরিক অত্যাচার করা হচ্ছে বলেও দাবি করেন ফখরুল।

লন্ডন থেকে চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া চলতি সপ্তাহে দেশে ফিরছেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমি আশা করি, চলতি সপ্তাহেই দেশে আসছেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের