,

এবার কঙ্গনার বিরুদ্ধে জোড়া মানহানির মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : কঙ্গনা রানাউতকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার এই অভিনেত্রীর বিরুদ্ধে আলাদাভাবে মানহানির মামলা করলেন আদিত্য পাঞ্চোলি এবং তার স্ত্রী জারিনা ওয়াহাব।

আদিত্যের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ করেছিলেন কঙ্গনা। তার পরিপ্রেক্ষিতেই গতকাল শুক্রবার অন্ধেরির আদালতে জোড়া মানহানির মামলা করেন আদিত্য এবং জারিনা।

কঙ্গনার অভিযোগ ছিল, আদিত্য তাকে একটি অ্যাপার্টমেন্ট দিয়েছিলেন। তবে সেখানে তার বন্ধুদের প্রবেশের অনুমতি ছিল না। তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল। নির্যাতন চালানো হয়েছিল। সেই ঘটনা জানিয়ে জারিনার সঙ্গেও নাকি দেখা করেছিলেন তিনি। তাকে বাঁচানোর অনুরোধ করেন। জারিনা সেই সময়ে তাকে সাহায্য করেননি।

জানা গেছে, এই অভিযোগ সামনে আসতেই কঙ্গনাকে আইনি নোটিস পাঠান আদিত্য। অভিযোগে আদিত্য জানান, কঙ্গনা শুধু আমাকে নয়, আমার ছেলে-মেয়ে-স্ত্রী সকলকে নিয়ে কটু মন্তব্য করেছেন। আমাদের সম্মানহানি করেছেন। সে জন্য তার বিরুদ্ধে মানহানির মামলা করেন আদিত্য পাঞ্চোলি ও জারিনা ওয়াহাব।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের