,

‘দেশে ফিরলে খালেদা জিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা’

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খালেদা জিয়া দেশে ফিরলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজ শনিবার দুপুরে আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তনে আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর মধ্যে গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার বকশীবাজারের স্থাপিত অস্থায়ী বিশেষ আদালত। এ ছাড়াও একই দিন মুক্তিযুদ্ধ ও জাতীয় পতাকা অবমাননার মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। এর আগে গত ৯ অক্টোবর বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ খুন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আদালতের আদেশ বাস্তবায়ন করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। বর্তমানে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে অবস্থান করছেন খালেদা জিয়া। তবে তিনি কবে দেশে ফিরবেন সে বিষয়ে দলের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের