,

উখিয়ায় বন্য হাতির হামলায় চার রোহিঙ্গার মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়া উপজেলায় বন্য হাতির হামলায় চার রোহিঙ্গার মৃত্যু হয়ছে। নিহতদের মধ্যে ৩০-৩৫ বছর বয়সী এক নারী ও তিন শিশু রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কায় কিসলু জানান, আজ শনিবার বেলা পৌনে ১টার দিকে বালুখালি রোহিঙ্গা শরণার্থী শিবিরের ডি ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

পরিদর্শক কিসলু বলেন, সম্প্রতি আসা রোহিঙ্গাদের জন্য যেসব নতুন শিবির তৈরি করা হয়েছে তার মধ্যে ডি ব্লকের শেষ প্রান্তে বনের কাছে বন্য হাতি এই হামলা চালায়। লাশগুলো ওই শিবিরেই রয়েছে। দাফনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

প্রসঙ্গত, গত ২৫ অগাস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে দমন অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এর পর থেকে পাঁচ লাখের বেশি মুসলিম রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়। এর আগে থেকে বাংলাদেশে রয়েছে আরও চার লাখের বেশি রোহিঙ্গা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের