,

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৫ বিদেশি জঙ্গি গ্রেপ্তার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় চলতি বছর বাংলাদেশিসহ ৪৫ বিদেশি জঙ্গি গ্রেপ্তার হয়েছে। দেশটির পুলিশের মহাপরিদর্শক তান স্রি মোহাম্মদ ফুজি হারুন শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

পুলিশের মহাপরিদর্শক জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে নয়জন আবু সায়েফ গ্রুপের, তিনজন ফেতুল্লাহ তুর্কি, একজন আলেবেনিয়ার একটি সন্ত্রাসীগোষ্ঠীর যেটির সঙ্গে ইসলামিক স্টেটের সংশ্লিষ্টতা রয়েছে এবং বাংলাদেশের জামাতুল মুজাহিদিনের এক সদস্য। অন্যরা সবাই ইসলামিক স্টেটের সদস্য।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম স্টার অনলাইন গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে, গ্রেপ্তারকৃত তিন বাংলাদেশি হচ্ছেন-মোহাম্মদ গোলাম রাব্বানি, রেদওয়ানুল আজাদ ও মো. আশরাফুল। এদের তিনজনকে দায়েশ অর্থাৎ ইসলামিক স্টেটের সদস্য হিসেবে দেখানো হয়েছে। বাংলাদেশ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদেনের যে সদস্যের কথা বলা হয়েছে তার নাম-পরিচয় দেখানো হয়নি।

এক বিবৃতিতে পুলিশের মহাপরিদর্শক বলেছেন, ‘গত জানুয়ারি থেকে ৬ অক্টোবর পর্যন্ত সন্ত্রাসবাদ বিরোধী ইউনিট একাধিক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করেছে।’

তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩ জনের বিরুদ্ধে নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, ১২জনকে তাদের নিজেদের দেশে বিচারের মুখোমুখি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে । আরো ১২জনকে সন্ত্রাসবাদ প্রতিরোধ আইনে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এখনো তাদের বিরুদ্ধে তদন্ত করছি।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট