,

‘মেসির চেয়েও এগিয়ে পিএসজির এমবাপে’

news-image

 

স্পোর্টস ডেস্ক :মেসির সঙ্গে তুলনা চলে ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা ব্রাজিলীয়ান তারকা নেইমার জুনিয়ারের। তবে সদ্য বার্সায় যোগ দেয়া ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে মেসির চেয়ে বেশি পেশাদার বলে দাবি প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সাবেক তারকা লুডভিক জিওলি।

১৮ বছর বয়সে মেসি যেমন ছিলেন তার চেয়েও বেশি পেশাদারী মনোভাব এমবাপেকের মাঝে খুঁজে পান জিওলি। বলেন, ‘গ্রেট খেলোয়াড় হওয়ার মত সব গুণ আছে এমবাপেকের মাঝে তা দেখা যাচ্ছে। সে পেশাদার, সুস্থ মানসিকতার অধিকারী। মেসি যেমন ছিল এই বয়সে তার চেয়ে বেশি পেশাদার এমবাপে।’

শৈশব-কৈশর বার্সাতে কাটিয়েছেন মেসি। সেই ১৩ বছর বয়সে বার্সায় যোগ দেন তিনি। যদিও সে সময় শারীরিকভাবে অসুস্থ ছিলেন বার্সা ফরোয়ার্ড। সে সময় গ্রোথ হরমোন চিকিৎসা নিতে হয়েছে তাকে। এমবাপে এই দিকটাতেও এগিয়ে আছেন, মনে করছেন জিওলি।

তিনি বলেন, ‘সে জানে কিভাবে শরীরের যত্ন নিতে হয়। মেসির বেড়ে উঠার সময়টায় স্বাস্থ্য নিয়ে অনেক দুশ্চিন্তা ছিল। এটা মানিয়ে নেয়া তার জন্য কঠিন ছিল। এমবাপে এই জায়গাটায় এগিয়ে এবং সে জানে কিভাবে অসুস্থতাকে জয় করতে হয়।’

এক মৌসুমেই বিশ্বকে বড় বার্তা দিয়ে ফেলেছেন এমবাপে। ২০১৬-১৭ মৌসুমে মোনাকোতে দুর্দান্ত ঝলক দেখিয়ে ধারে খেলতে এসেছেন পিএসজিতে। ইতোমধ্যেই এখানে ছয় ম্যাচে তিন গোল করে ফেলেছেন। নেইমারের সঙ্গে জুটি পোক্ত করতে আগামী মৌসুমে তাকে পাকাপাকিভাবে রেখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসজি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের