,

এবার ট্যাক্সি চালাবেন সৌদি নারীরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এবার ট্যাক্সি চালাতে যাচ্ছেন সৌদি নারীরা। তবে এর জন্য তাদেরকে আগামী বছরের জুন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। ইতিমধ্যে অবশ্য কারিম নামের একটি ট্যাক্সি প্রতিষ্ঠান এক লাখ নারী ট্যাক্সি চালক নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে। শুক্রবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিশ্বে সৌদি আরবই একমাত্র দেশ, যেখানে নারীদের গাড়ি চালানোর অনুমতি নেই।গত মাসে প্রথমবারের মতো নারীদের গাড়ি চালানোর অনুমতিসংক্রান্ত একটি আদেশ জারি করেন বাদশাহ সালমান। ওই সময় সৌদি প্রেস এজেন্সি জানিয়েছিল, নারীদের গাড়ি চালানোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ৩০ দিনের মধ্যে প্রতিবেদন তৈরি করবে। আদেশটি ২০১৮ সালের জুন থেকে কার্যকর হবে।

চলতি সপ্তাহে ট্যাক্সি সেবা দানকারী প্রতিষ্ঠান কারিম উপকূলীয় শহরে তাদের প্রথম নিয়োগ প্রদান পর্বে বার্তা সংস্থা এএফপির সাংবাদিকদের আমান্ত্রণ জানিয়েছিল।

প্রতিষ্ঠানটির মুখপাত্র মুরতাধা আলালউই জানিয়েছেন, আগামী জুনে তাদের প্রতিষ্ঠানের অ্যাপসে ‘কাপতিনাহ’ নামে একটি বাটন যুক্ত করতে যাচ্ছেন। এতে আরোহীর নারী চালক বাছাইয়ের সুযোগ থাকবে।

ওই মুখপাত্র আরো জানিয়েছেন, তারা এখনই এ ব্যাপারে কোনো চূড়ান্ত পদক্ষেপ নেবেন না। আগামী জুনে নারী চালকদের ব্যাপারে সরকারের পূর্নাঙ্গ নীতিমালা প্রকাশিত হওয়ার পর তারা সব কিছু চূড়ান্ত করবেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট