,

‘আমার ও সালমানের বিয়ে নিয়ে সবাই চিন্তিত’

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী টাবু। বয়স চল্লিশ পার হলেও এখনো বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। এ নিয়ে প্রায় সব সময়ই প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। আর এ নিয়ে ভীষণ বিরক্ত এ অভিনেত্রী।

বর্তমানে গোলমাল এগেইন সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই ধারাবাহিকতায় ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এ অভিনেত্রী।

টাবু বলেন, ‘সবাই আমার বিয়ে নিয়ে প্রশ্ন করছেন। আমার ও সালমানের বিয়ে নিয়ে সবাই চিন্তিত। এই প্রশ্ন শুনতে শুনতে আমি বিরক্ত। নতুন কিছু জিজ্ঞেস করুন।’

তিনি আরো বলেন, ‘আমি প্রতিদিন একই প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছি। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সাক্ষাৎকার এবং মিটিংয়ে অংশ নিয়ে আমি পুরোপুরি ক্লান্ত। কিন্তু সামনে আমার সিনেমা মুক্তি পাচ্ছে কাউকে নিষেধ করতেও পারছি না।’

টাবু ছাড়াও গোলমাল এগেইন সিনেমায় অভিনয় করছেন অজয় দেবগন, আরশাদ ওয়ার্সি, পরিণীতি চোপড়া, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, কুণাল খেমু, জনি লিভার প্রমুখ। ২০ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন রোহিত শেঠি।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর