,

নতুন পারমাণবিক পরীক্ষা উত্তর কোরিয়ার?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের খুব কাছে ২ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ধারণা করা হচ্ছে দেশটি আবারও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ২ দশমিক ৯। উত্তর কোরিয়ার পারমাণবিক কেন্দ্র সুংজিবায়েজাম থেকে ২৩ কিলোমিটার উত্তর-পূর্বে এ কম্পন অনুভূত হয়েছে।

অবশ্য এই কম্পন পারমাণবিক অস্ত্র পরীক্ষার কারণে হয়েছে কিনা সে ব্যাপারে বিশ্লেষকরা এখনো নিশ্চিত হতে পারেননি। তবে এর আগের পারমাণবিক অস্ত্র পরীক্ষাগুলোর প্রতিক্রিয়ার সঙ্গে এই কম্পনের মিল পাওয়া গেছে।

এর আগে সর্বশেষ ৩ সেপ্টেম্বর উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। ওই সময় চীন সীমান্তে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প সৃষ্টি হয়েছিল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট