,

ঐশ্বরিয়ার সঙ্গে রোমান্সে নার্ভাস রাজকুমার

news-image

বিনোদন ডেস্ক : দীর্ঘ ১৭ বছর পর জুটি বেঁধে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই ও অনিল কাপুর। ‘ফ্যানি খান’ সিনেমায় দেখা যাবে তাদের।

অতুল মঞ্জেকার পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করছেন রাজ কুমার রাও। এতে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে রোমান্স করবেন তিনি। এখনো এ জুটি রোমান্টিক কোনো দৃশ্যে অভিনয় করেননি। কিন্তু বিষয়টি নিয়ে রাজ কুমার রাও নার্ভাস বলে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে রাজ কুমার রাও বলেন, ‘আমি সিনেমাটির শুটিং শুরু করেছি। কিন্তু ঐশ্বরিয়ার সঙ্গে এখনো শুট শুরু করিনি। যদিও আমাদের ওয়ার্কশপ শেষ হয়েছে।’

তিনি আরো বলেন, ‘গল্পে আমাদের প্রেমের একটি সম্পর্ক রয়েছে। আমি এই দৃশ্যের জন্য অপেক্ষা করছি। যদিও আমি নার্ভাস ও আলোড়িত কারণ বিশ্ব সুন্দরীর সঙ্গে রোমান্স করতে হবে। তবে এটা স্বাভাবিকভাবেই চলে আসবে এটা আমি নিশ্চিত।’

‘ফ্যানি খান’ সিনেমাটি প্রযোজনা করছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা। আগামী বছর এপ্রিলে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের