,

আনুশকাকে বিশেষ নামে ডাকেন বিরাট?

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় শোবিজ অঙ্গনের আলোচিত জুটি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। অনেকদিন ধরেই তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না করলেও প্রায় সময়ই একসঙ্গে দেখা যায় তাদের। এছাড়া বিরাট প্রসঙ্গে আনুশকা খুব একটা মুখ না খুললেও, আনুশকাকে নিয়ে একাধিকবার কথা বলেছেন বিরাট।

এদিকে দিওয়ালি উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিরাট কোহলি ও অভিনেতা আমির খান। অনুষ্ঠানের পর্বটি নিয়ে দর্শকরাও বেশ উচ্ছ্বসিত। দর্শকের উৎসাহ বাড়িয়ে দিতে সম্প্রতি এর একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। খুব অল্প দৈর্ঘ্যের এ ভিডিওতে অনুষ্ঠানে এই দুই তারকার বিভিন্ন কথা ও কাজ তুলে ধরা হয়েছে। ১৫ অক্টোবর ভারতের জিটিভিতে ধারণকৃত এ অনুষ্ঠানটি প্রচারিত হবে।

তবে সবকিছু ছাড়িয়ে সবার নজরে এসেছে বিরাটের একটি বক্তব্য। ভিডিওর একটি অংশে বিরাটকে বলতে শোনা যায়, ‘নুশকি খুবই সৎ।’ ধারণা করা হচ্ছে, কথিত প্রেমিকা আনুশকা শর্মাকে নিয়েই এ কথা বলেছেন বিরাট। আর আনুশকাকে আদর করে ‘নুশকি’ নামে ডাকেন এ ক্রিকেটার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের