,

মা ইলিশ জব্দ করে মাদ্রাসায় দিলো পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক :সাভারে ১২ মন মা ইলিশ জব্দ করেছে ডিবি পুলিশ। শুক্রবার সকালে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে মাছগুলো জব্দ করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির এস আই শরিফ আহমেদের নেতৃত্বাধীন দল।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বাইপাইল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১২ মণ মা ইলিশ আটক করে ডিবি পুলিশ। এ সময় তিন মাছ ব্যবসায়ীকে আটক করে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ রাসেল হাসানের আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে তিন মাছ ব্যবসায়ীকে সাড়ে চার হাজার করে টাকা জরিমানা করেন। অনাদায়ে ১০ দিনের কারাদন্ড প্রদান করেন আদালত।

তিন মাছ ব্যবসায়ী হলেন দুলাল সরকার (৫০), নিরঞ্জন রাজবংশী (৩৯) ও সোমেন মিয়া (৩০)।

পুলিশ আরো জানায়, জব্দকৃত ইলিশ সাভারের বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়। যার আনুমানিক মূল্য দুই লক্ষ ৪০ হাজার টাকা। সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ গুলো বাজারে বিক্রির জন্য আনা হয়েছিলো বলে জানিয়েছে ডিবি পুলিশ।

মা ইলিশ রক্ষায় সাভারের বাজারগুলোতে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ রাসেল হাসান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের