,

প্রস্তুতি ম্যাচে ৬ উইকেটে হারল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : ব্লুমফন্টেইনে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে আমন্ত্রিত দক্ষিণ আফ্রিকা একাদশ। ওপেনার মার্করামের ৮৮ ও ব্রিটজকের ৭১ রানের সুবাদে উদ্বোধনী জুটিতে ১৪৭ রানের পার্টনারশিপ গড়ে স্বাগতিকরা।

এরপর ডি ভিলিয়ার্স ও জেপি ডুমিনির সাবলীল ব্যাটিংয়ে ৪৭ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় দ.আফ্রিকা। বাংলাদেশের হয়ে মাহমুদ উল্লাহ ২ উইকেট, মাশরাফি ও নাসির ১টি করে উইকেট নিয়েছেন।
এর আগে সাকিব আল হাসান ও সাব্বির রহমানের ব্যাটে ভর করে ব্লুমফন্টেইনে প্রস্তুতি ম্যাচে লড়াইয়ে ন্যূনতম পুঁজি পায় বাংলাদেশ। ৪৮.১ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করে মাশরাফি বাহিনী।

ব্লুমফন্টেইনে অর্ধশতক তুলে নেন সাব্বির ও সাকিব আল হাসানও। তাদের দুজনের অর্ধশতকে ভর করে শুরুর ধাক্কা সামলায় মাশরাফি বাহিনী। এর আগে দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। ৬৩ রানের মধ্যেই খুইয়েছে ৪ উইকেট। দলীয় ৬১ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার সৌম্য সরকার (৩) এবং ইমরুল কায়েস (২৭)।

দুজনই ফ্র্যালিংকের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। তিন নম্বরে নেমে লিটন দাসও ৮ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। মুশফিক ২২ ও মাহমুদউল্লাহ ২১ রন সংগ্রহ করেন। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের নেতৃত্ব দেন মাশরাফি বিন মর্তুজা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের