,

২৭ বছর পর ইরাকের সঙ্গে সৌদির বিমান যোগাযোগ চালু হচ্ছে

news-image

কয়েক সপ্তাহের মধ্যেই সৌদি আরবের সঙ্গে ইরাকের বিমান যোগাযোগ চালু হচ্ছে। ১৯৯০ সালে কুয়েতে ইরাক আক্রমণ চালালে সৌদি আরবের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ হয়ে যায়। সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্স জানিয়েছে ইরাকের সঙ্গে বিমান যোগাযোগ শুরু করতে যাচ্ছে তারা।

২০০৭ সালে ফ্লাইনাস এয়ারলাইন্স যাত্রা শুরু করার পর ২০১৫ সালে প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখে। ইরাকের সঙ্গে বিমান যোগাযোগ ছাড়াও সৌদি ক্যাবিনেট ইরাকের সঙ্গে যৌথ বাণিজ্য কমিশন স্থাপন করতে যাচ্ছে। সম্প্রতি ইরাকের শিয়া নেতা মোক্তাদা আল-সাদও সৌদি আরব সফরের পর দু’দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন হয়। সৌদি আরব তার সফরের পর ইরাকে ১০ মিলিয়ন ডলারের ত্রাণ সাহায্য পাঠানোর ঘোষণা দেয়।

 

মিডিল ইস্ট ডট নেট

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট