,

ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে ৩৭ জনের মৃত্যু, নিখোঁজ ৪০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামে অতিবৃষ্টির ফলে বন্যা ও ভূমিধসে ৩৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ২১ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন ৪০ জন।

ভিয়েতনামের বিপর্যয় মোকাবেলা দপ্তর সূত্রে জানা গেছে, এ ঘটনায় প্রায় ১ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১৬ হাজার ৭৪০ বাড়ি এখনও পানিতে ডুবে আছে। দেশের কেন্দ্রীয় ও উত্তর দিকে পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ফসল।

এদিকে, দেশের উত্তরে হোয়া বিনহ প্রদেশ থেকে ১১ জনেরর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ২১ জন। ধসের ফলে ৪টি পরিবারের বাড়ি ভেঙে পড়েছে। বৃহস্পতিবার যখন সবাই ঘুমোচ্ছিল, তখন আচমকাই ধস নামে। এতে ঘটনাস্থলেই মারা যায় ৬ জন।

নিখোঁজ হন ১২ জন। নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। উত্তরে নিনহ বিনহ প্রদেশে ২ লাখ মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।

দেশের উত্তর ও মধ্যভাগে এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বৃহস্পতিবার দক্ষিণ চীন থেকে ভিয়েতনামের দিকে ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। ফিলিপাইনেও দুর্যোগের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট